বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে মাইশা হাসপাতালের মার্কেটিং কর্মকর্তার পাওনা টাকা না দিয়ে মারধর, অবশেষে টাকার বিনিময়ে থানায় আপোষ রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং

নতুন রূপে আসছে পুরোনো নকিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৬৯ বার

মোবাইল ফোন ব্যবহার শুরুর প্রথম দিকের একটি জনপ্রিয় ফোনসেট ছিল নকিয়া ৩২১০। প্রথম প্রজন্মের মোবাইল ফোন ব্যবহারকারীদের অধিকাংশের কাছে এটি আবেগের জায়গা দখল করে আছে। ধীরে ধীরে স্মার্টফোন বাজার দখল করে নিলে হ্যান্ড সেটটি তার জনপ্রিয়তা হারায়। কিন্তু বহু মানুষ এখনো সেই সেটটির প্রতি একধরনের নস্টালজিয়া অনুভব করে। সেই আবেগ কাজে লাগিয়ে নতুনভাবে এ বছর বাজারে আসতে চলেছে নকিয়া ৩২১০। সম্প্রতি হ্যান্ড সেটটির রজতজয়ন্তীর দিন এমন একটি ঘোষণা দেয় এর নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া করপোরেশন।
ফিনল্যান্ডের একটি বহুজাতিক টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও ভোক্তা ইলেকট্রনিকস প্রতিষ্ঠান নকিয়া করপোরেশন। ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত নকিয়ার সদর দপ্তর ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির এস্পুতে।
২০১৬ সাল থেকে নকিয়া ব্র্যান্ডের স্মার্ট ও ফিচার ফোন বাজারে বিক্রি করছে এইচএমডি গ্লোবাল। প্রতিষ্ঠানটি শিগগিরই তাদের প্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন লঞ্চ করতে যাচ্ছে। প্রযুক্তির জগতে শোনা যাচ্ছে, এইচএমডি গ্লোবাল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া নকিয়া ফোন বাজারে আনতে যাচ্ছে। যদিও প্রতিষ্ঠানটি এখনো স্মার্টফোনের নাম ঘোষণা করেনি।
নাম ঘোষণা না করা স্মার্টফোনটি যে নকিয়া ৩২১০, বিভিন্ন ঘটনা পরম্পরায় সে বিষয়ে কিছুটা নিশ্চিত হওয়া যায়। এর একটি উল্লেখযোগ্য ঘটনা হলো এক্স হ্যান্ডেলে প্রকাশিত একটি টিজার। ১৯৯৯ সালে আত্মপ্রকাশ করেছিল নকিয়া ৩২১০। সেই হিসাবে ১৮ মার্চ ২৫ বছর পূর্ণ করল মডেলটি। এ উপলক্ষে এক্স হ্যান্ডেলে একটি টিজার প্রকাশ করে এইচএমডি। টিজারে বলা হয়েছে, ‘আজ আমার জন্মদিন’।
এই ঘটনার সূত্র ধরে টেক বিশেষজ্ঞদের একাংশ ধারণা করছেন, এইচএমডি গ্লোবাল লোগোসহ মে মাসে বাজারে আসাতে পারে নেকিয়া ৩২১০। সেটা হলে আগের হ্যান্ড সেট থেকে এটি যে আলাদা হবে, সে বিষয়েও একমত বিশেষজ্ঞরা। অনুমান করা হচ্ছে, মোবাইল ফোনটিতে থাকবে একটি বড় ডিসপ্লের সঙ্গে শক্তিশালী ব্যাটারি। তবে এর দাম সম্পর্কে এখনো কোনো অফিশিয়াল তথ্য পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories