রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বিরক্ত হয়ে নিজের নাম বদলে ফেললেন বাটলার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৯৫ বার

ইংল্যান্ড ক্রিকেট সাদা বলের অধিনায়ক জস বাটলার। দুই ফরম্যাটেই বিশ্বকাপ জিতেছেন তিনি। তবে ক্যারিয়ারের শেষ দিকে এসে নিজের নাম বদলে ফেলেছেন বাটলার। মূলত নিজের নামে ভুল উচ্চারণ থেকে রক্ষা পেতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার।
সকলে তাকে জশ (জেওএসএইচ) বাটলার বলে ডাকলেও তার নামের আসল উচ্চারণ হলো জোস (জেওএস) বাটলার। কিন্তু প্রতিনিয়ত ভুল উচ্চারণ শুনতে শুনতে বিরক্ত হয়ে ভুল নামকেই বরণ করে নিয়েছে এই ডানহাতি ব্যাটার।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডও আনুষ্ঠানিকভাবে বাটলারের নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। এক ভিডিও বার্তায় বাটলার বলেন, ‘আমি ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেট অধিনায়ক জস বাটলার। সারা জীবন আমাকে ভুল নাম ধরে ডাকা হয়েছে। রাস্তায় অপরিচিত মানুষ থেকে আমার মা সবাই।
জন্মদিনের কার্ডেও লেখা হয় ‘প্রিয় জশ, তোমার বয়স হচ্ছে। অনেক ভালোবাসা, মা’। আমার বিভিন্ন শংসাপত্রেও ভুল নাম লেখা রয়েছে। দেশের হয়ে ১৩ বছর খেলার পর এবং দু’টি বিশ্বকাপ জেতার পর এই সমস্যাটা সমাধান করার সময় হয়েছে। একদম সমাধান করে ফেলেছি। সবার সুবিধা হবে। এখন থেকে আমি আনুষ্ঠানিকভাবে, জশ বাটলার।’
ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ৫৭টি টেস্ট, ১৮১টি ওয়ানডে এবং ১১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাটলার। সব ঠিক থাকলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বেই মাঠে নামবে ইংল্যান্ড। তবে বাটলার নামবেন নতুন নাম নিয়ে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories