হালুয়াঘাট উপজেলা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট এন্ ড্রুজ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন আগামী ১২-১৩ এপ্রিল ২৪ রোজ শুক্রবার – শনিবার দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হবে, উৎসবটিকে আনন্দে ও নিরাপদ ভাবে পালন করার লক্ষকে সামনে রেখে হালুয়াঘাট পৌর সভার উদ্যোগে স্কুলে যাতায়াতের এক মাত্র রাস্তাটি সংস্কারের জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করে, তারই আলোকে ৩০ মার্চ রাত ১১ ঘটিকার সময় কাজে অগ্রগতি দেখতে পরিদর্শনে যান পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, তিনি সেখানে উপস্থিত হয়ে রাস্তা উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন লিমন,কবির হোসেন, সাংবাদিক বাবুল হোসেন, মোহাম্মদ হাতেম আলী, বাজার ইন্সপেক্টর মোহাম্মদ রফিক, ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইশান, সাবেক ছাত্রলীগ নেতা প্রভাকর সরকার,স্হানীয় কয়েকজন। উৎসবটিকে সুন্দর ভাবে করার জন্য মেয়র মহোদয়ের এই উদ্যোগকে উৎসব কমিটি স্বাগত জানান
Leave a Reply