শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

বাংলাদেশকে ১০ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১০৪ বার

ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও সেই দাপট ধরে রেখেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অজি মেয়েরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
রোববার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে টাইগ্রেসরা।
৬৩ বলে ৬২ রানে অপরাজিত থাকেন জ্যোতি। এছাড়া ফাহিমা খাতুন করেন ২১ বলে ২৭ রান। অস্ট্রেলিয়ার পক্ষে সোফি মোলিনাক্স নেন ২টি উইকেট।
১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই অজি ওপেনার এলিসা হিলি ও মেথ মোনি। টাইগ্রেস বোলারদের ওপর চড়াও হয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার।
দুজনেই দেখা পান ফিফটির। মারুফা-নাহিদাদের কোনো সুযোগ না দিয়ে মাত্র ১৩ ওভারে দলের জয় নিশ্চিত করেন এই দুই অজি ওপেনার। তাদের ব্যাটিং নৈপুণে ৭ ওভার বাকী থাকতে ১০ উইকেটের বড় জয় পায় অস্ট্রেলিয়া। এলিসা ৪২ বলে ৬৫ ও মোনি ৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories