বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

আত্মসমর্পণের পর বিএনপির নেতা সোহেল কারাগারে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৮০ বার

রাজধানীর নিউমার্কেট থানার এক মামলায় ও পল্টন থানার পৃথক দুই মামলায় সাড়ে পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন হাবিব-উন নবী খান সোহেল। তার পক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম ও মো. আক্তারুজ্জামানের আদালত তিন মামলায় জামিনের আবেদন নাচক করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ কারাগারে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাবিব-উন নবী খান সোহেলকে পল্টন থানার পৃথক দুই মামলায় দুই বছর করে চার বছর ও নিউমার্কেট থানার এক মামলায় দেড় বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। ওই তিন মামলায় আজকে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগ পল্টন থানায় ২০১৭ সালের অক্টোবর মাসে একটি ও ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে আরেকটি মামলা করা হয়। ২০২৩ সালে এই দুই মামলায় তাকে চার বছরের কারাদণ্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
২০১৫ সালের জানুয়ারি মাসে নিউমার্কেট থানায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করা হয়। গত বছরে এই মামলায় তাকে দেড় বছরের সাজা দেওয়া হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories