শনিবার, ০২ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

বুয়েটের ঘটনা পর্যবেক্ষণ করছে ডিবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৭৪ বার

বুয়েটে আন্দোলনের নামে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের তৎপরতা রয়েছে কিনা পর্যবেক্ষণ করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের পেছনে কলকাঠি নাড়ছে বিভিন্ন নিষিদ্ধ সংগঠন, ছাত্রশিবিরের বর্তমান সভাপতিও বুয়েটের। এ বিষয়ে গোয়েন্দাদের কাছে কোনো তথ্য আছে কিনা জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সেখানে আমাদের টিম রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ আন্দোলন সংশ্লিষ্টতায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
বুয়েট ক্যাম্পাসে ২৮ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের সভাপতিসহ কেন্দ্রীয় নেতাদের প্রবেশের প্রতিবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা। দায়ী বুয়েটের ৬ শিক্ষার্থীকে বহিষ্কারের দাবিতে দুদিন বিক্ষোভ করেছেন তারা। বিক্ষোভ থেকে ৩০ ও ৩১ মার্চের টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। এছাড়া কয়েক দফা দাবিও জানান তারা।
আন্দোলনের ফলে বুয়েটের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলের বরাদ্দকৃত সিট বাতিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories