শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ পিছিয়ে গেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৮৩ বার

বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার সিরিজের সূচি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের পর ২০২৪ সালের ব্যস্ততায় ঠাঁসা সূচি থেকে আরও একটি সিরিজ বাদ দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ক্রিকেট বোর্ডের অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস আজ শনিবার ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ক্রিকেটের ২০২৪ সালের এফটিপি অনুযায়ী বিশ্বকাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল। দুই টেস্টের সঙ্গে এই সিরিজে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। জুলাই মাসের এই সিরিজ থেকে আপাতত সমঝোতার ভিত্তিতে স্থগিত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
জালাল ইউনুস ক্রিকবাজকে জানান, ‘দুই বোর্ডের সমঝোতার ভিত্তিতে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ পরবর্তীতে যেকোনো সময়ে অনুষ্ঠিত হবে।’ যদিও সেটা ঠিক কবে নাগাদ হবে, তা নিয়েও কোনোপ্রকার আভাস দেয়া হয়নি। অবশ্য ২০২৪ সালের ব্যস্ততার মাঝে অন্য কোনো ফাঁকা সময় বের করাও কষ্টসাধ্য বাংলাদেশের জন্য।
২০২৪ সালে বাংলাদেশের মোট ১২টি টেস্ট খেলার কথা ছিল। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত হওয়ার কারণে আপাতত সংখ্যাটি নেমে এসেছে আটে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories