রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

কামরাঙ্গীরচরে কিশোর গ্যাংয়ের লিডারসহ ৭ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৯৯ বার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের লিডার হাসিবুলসহ বাহিনীর সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসিবুল হোসেন, রকি, ইমন, জুয়েল, তানভির, হৃদয় ও নাঈম। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা ৪টি চাকু জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম জে সোহেল। তিনি জানান, কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজারঘাটস্থ বেড়িবাঁধ এলাকায় একাধিক অভিযান চালানো হয়। এসব অভিযানে কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories