বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেসিদের শুধু ব্রাজিলকে নয়, রেফারিকেও হারাতে হবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৫৬ বার

ফুটবলের সঙ্গে অন্য খেলার যে তুলনা চলে না, তার আবার প্রমাণ মিলল। বিশ্বকাপ নয়, তবু কোপা আমেরিকা ও ইউরোজুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছে তা বিশ্বকাপের চেয়েও কোনো অংশে কম নয়। কারণ, ১১ জুলাই কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। 

কোপা আমেরিকার স্বাগতিক দেশ ব্রাজিল। শতিমত্তা ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বেশ এগিয়ে। ফলে ফাইনালে ফেভারিট হিসেবে গণ্য করা হচ্ছে সেলেসাওদেরই। কিন্তু আর্জেন্টিনার জন্য এর চেয়েও বড় চিন্তার কারণ হতে পারে রেফারির পক্ষপাতিত্ব। লুই চিলাভার্ট অন্তত এমনটাই মনে করেন।আর্জেন্টিনার একটি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে প্যারাগুয়ের সাবেক এই তারকা গোলরক্ষক বলেছেন, ‘ফাইনালে শুধু ব্রাজিলকে হারালেই হবে না, মেসিদের হারাতে হবে নেইমার, ভিএআর আর রেফারিকেও। কোনো সিদ্ধান্ত নিয়ে সন্দেহ হলেই রেফারি সুবিধা দেবে স্বাগতিকদের।’

স্বাগতিক ব্রাজিলকে বাড়তি সুবিধা দেওয়া নিয়ে এর আগের আসরে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের বিরুদ্ধে বিষোদগার করেছেন খোদ আর্জেন্টিনার অধিনায়ক মেসি। এজন্য তাকে নিষিদ্ধও হতে হয়েছে। সেবার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories