বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

হারারে ক্রিকেট গ্রাউন্ডে ৩৫০ পার বাংলাদেশের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৫৯ বার

হারারে ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে প্রথম ইনিংসের ব্যর্থতা ঝেড়ে ফেলে দ্বিতীয় ইনিংসে রানের দেখা পেল বাংলাদেশের টপঅর্ডার। দুই ওপেনার সাদমান ইসলাম ও সাইফ হাসানের পর তিন নম্বরে নাজমুল হোসেন শান্তুও করছেন সাবলীল ব্যাটিং। যার সুবাদে বাংলাদেশের লিড ৩৫০ ছাড়িয়ে গেছে।

চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১ উইকেটে ১৬৯ রান। প্রথম ইনিংসে এগিয়ে থাকা ১৯২ রানের সুবাদে এখন লিড বেড়ে হয়েছে ৩৬১ রান। এখন দেখার বিষয় জিম্বাবুয়ের জন্য কত রানের লক্ষ্য ঠিক করে নিজের ইনিংস ঘোষণা করবে বাংলাদেশ।আগের দিন ১৭ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান করেছিল বাংলাদেশ। আজকের প্রথম সেশনে ৩২ ওভার ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে ওভারপ্রতি প্রায় ৪ গড়ে তুলেছে ১২৪ রান। সাইফ আউট হয়েছেন ৪৩ রান করে। সাদমান ৭২ ও শান্ত অপরাজিত রয়েছেন ৪৫ রানে।

আজকের দিনের শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করছিলেন সাইফ ও সাদমান। দুজনের ব্যাট থেকেই এসেছে দৃষ্টিনন্দন কিছু শট। একপর্যায়ে মনে হচ্ছিল, দুজনই খেলবেন বড় ইনিংস। কিন্তু রিচার্ড এনগারাভার করা দিনের ১৪তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৮৮ রানের মাথায় বিদায়ঘণ্টা বাজে সাইফের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories