বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের বিপক্ষে হার এড়াল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৯০ বার

আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে শেষ মুহূর্তে জুড বেলিংহামের গোলে বেলজিয়ামকে রুখে দিয়েছে ইংল্যান্ড। জোড়া গোল করেও বেলজিয়ামকে জেতাতে পারেননি ইউরি তিলিমানস।
মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ১১ মিনিটে গোল হজম করে পিছিয়ে ইংল্যান্ড। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইংলিশদের। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান অভিষিক্ত ফুটবলার ইভান টনি।
এরপর ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে ফের এগিয়ে দেন তিলিমানস। পিছিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দারুণ কিছু আক্রমণ করে ইংল্যান্ড। বল নিয়ে গোলের কাছাকাছি গিয়েও সফল হতে পারেননি বেলিংহাম ও ফিল ফোডেন। তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল বেলজিয়ামের রক্ষণভাগ।
অবশেষে ইনজুরি সময়ে বেলজিয়াম শক্ত রক্ষণ ভেঙে গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা বেলিংহাম। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে (৯০+৫) গোল করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories