বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

টেস্টে ফিরলেন সাকিব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৯১ বার

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম টেস্ট দিয়ে আবারও দলে ফিরলেন সাকিব আল হাসান। ফেরানো হয়েছে পেসার হাসান মাহমুদকেও।
সাকিবকে জায়গায় করে দিতে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়।
টেস্টে অভিষেকের অপেক্ষায় ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। তবে কোনো ম্যাচ না খেলেই এবার জায়গা হারালেন।
তাছাড়া সিলেট টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার মুশফিক হাসান। তিনি টেস্টে না খেললেও চট্টগ্রাম টেস্টের আগে চোটে পড়েছেন। গোড়ালির চোটের কারণে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন এই পেসার।
আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট ৩২৮ রানের ব্যবধানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে শ্রীলঙ্কা। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories