বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

অজিদের বোলিং তোপে ৯৭ রানেই গুটিয়ে গেল টাইগ্রেসরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৮১ বার

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়াণডে সিরিজের প্রথমটিতেই হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়েই আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামে টাইগ্রেসরা। তবে টসে জিতে ব্যাট করতে নেমে সুবিধা করে ওঠতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। অজি বোলারদের তোপের মুখে পড়ে একশ রানের সংগ্রহও গড়তে পারেনি লাল-সবুজের দল, ৪৪.১ ওভারে অল আউট হওয়ার আগে সংগ্রহ করতে পেরেছে ৯৭ রান।
টসে জিতে ব্যাট করতে নেমে আজ শুরুটা কিছুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম ৮ ওভারে বড় সংগ্রহ না গড়তে পারলেও উইকেট হারায়নি বাঘিনীরা। তবে নবম ওভারে মেগান শুটের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন সুবহানা মুস্তারি। ২০ বল খেলে ৩ রান করেছেন তিনি।
এরপর একে একে ফিরেছেন ফারজানা হক, মুর্শিদা খাতুন, জ্যোতিরা। অজি বোলারদের তোপের মুখে পড়ে কেউই ই ক্রিজে থিতু হতে পারেননি।
টাইগ্রেসদের হয়ে আজ দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল তিন জন। ফাহিমা খাতুনের ১১, রিতু মণির ১০ এবং শেষদিকে ব্যাট হাতে নাহিদা আক্তার করেছেন ২২ রান। নাহিদার ইনিংস সর্বোচ্চ ২২ রানের সুবাদেই শেষ পর্যন্ত অল আউট হওয়ার আগে ৯৭ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। দলের বাকিরা আউট হয়েছেন এক অঙ্ক ছুয়েই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories