বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

ডি সিলভা-মেন্ডিস জুটিতে লিড বাড়ছে শ্রীলঙ্কার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৮৮ বার

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেটে ১১৯ রান নিয়ে দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ তৃতীয় দিনে খেলতে নেমে আরও এক উইকেট হারিয়েছে লঙ্কানরা। বাংলাদেশের অর্জনও কেবল সেইটুকুই। বিশ্ব ফার্নান্দো ফেরার পর ক্রিজে ধনঞ্জায়া ডি সিলভার সঙ্গী হয়েছেন কামিন্দু মেন্ডিস। এ দুজন মিলে দ্বিতীয় ইনিংসেও ইতোমধ্যেই গড়েছেন ১০৭ রানের জুটি। এই জুটিতেই ৬ উইকেট হারিয়ে ২৩৩ রানের সংগ্রহ নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় সফরকারীরা।
গতকাল ডি সিলভা দিন শেষ করেছিলেন ব্যক্তিগত ২৩ রানে অপরাজিত থেকে। আজ তৃতীয় দিনের ব্যাট করতে নেমে মেন্ডিসের সঙ্গে জুটি গড়ে দলকে বড় লিড এনে দিয়েছেন লঙ্কান অধিনায়ক। সেই সঙ্গে নিজের ব্যক্তিগত অর্ধশতকও তুলে নিয়েছেন তিনি, আছেন শতকের পথে।
৬ উইকেটে ২৩৩ রান নিয়ে যখন মধ্যাহ্নবিরতিতে যায় শ্রীলঙ্কা, বাংলাদেশের জন্য লিড তখন ৩২৫ রানের। আর দলকে বড় লিড এনে দেয়ার পথে ৮৫ রান করে অপরাজিত আছেন মেন্ডিস।
এই মেন্ডিস-ডি সিলভা জুটি মিলেই প্রথম ইনিংসে গড়েছিলেন ২০২ রানের জুটি। দুজনেই তুলে নিয়েছিলেন ব্যক্তিগত অর্ধশতক। আজও অনেকটা একই পথে এগোচ্ছেন এই দুই ব্যাটার।
দলকে বড় লিড এনে দেয়ার পথে ডি সিলভার যোগ্য সঙ্গ হিসেবেই খেলে যাচ্ছেন মেন্ডিস। আজ তৃতীয় দিনে ব্যাট করতে নেমে তুলে নিয়েছেন নিজের ব্যক্তিগত অর্ধশতকও। এই জুটিতেই প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চাপ বাড়ছে বাংলাদেশের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories