বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে মাইশা হাসপাতালের মার্কেটিং কর্মকর্তার পাওনা টাকা না দিয়ে মারধর, অবশেষে টাকার বিনিময়ে থানায় আপোষ রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং

ইনস্টাগ্রাম পোস্টের কিউআর কোড তৈরি করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৬৬ বার

বর্তমান যুগে ঘরে বসেই যে কোনো ধরনের পণ্য হাতে পাওয়া সম্ভব। বিশেষত ইন্টারনেটকে কাজে লাগিয়ে ফেসবুক, ইউটিউব ছাড়াও ইনস্টাগ্রাম ব্যবহার করে সারাবিশ্বে নানা ধরনের পণ্য বিক্রি হচ্ছে। এ ছাড়া এ ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নিয়মিত ছবি ও ভিডিও আদান প্রদানের পাশাপাশি পছন্দের বিভিন্ন পোস্টের লিংক পরিচিতদের পাঠান। তবে ইনস্টাগ্রামে একসঙ্গে একাধিক ব্যক্তির কাছে পোস্টের লিংক পাঠানো বেশ ঝামেলার।
ইনস্টাগ্রাম পোস্টের কিউআর কোড তৈরি করে সহজেই এ সমস্যার সমাধান করা সম্ভব। শুধু তাই নয়, কিউআর কোডের মাধ্যমে চাইলে নিজেদের পণ্যের বিভিন্ন প্রচারও চালানো যায়।
ইনস্টাগ্রাম পোস্টের কিউআর কোড তৈরির জন্য প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রামঅ্যাপে প্রবেশ করে প্রোফাইলে বা ফিডে থাকা নির্দিষ্ট পোস্ট নির্বাচন করতে হবে। এর পর পোস্টের ডান দিকে থাকা তিনটি ডট মেন্যুতে ট্যাপ করে ওপরে প্রদর্শিত অপশন থেকে কিউআর কোড অপশনে ক্লিক করলেই সেই পোস্টের কিউআর কোড তৈরি হয়ে যাবে।
এ সময় আপনি চাইলে কিউআর কোডের নিচে থাকা বিভিন্ন রঙ নির্বাচন করে কোডের রঙ পরিবর্তন করতে পারবেন। এর পর নিচে থাকা সেভ কিউআর কোড বাটনে ট্যাপ করলেই কিউআর কোডটি ফোনের গ্যালারিতে জমা হবে। ফোনের গ্যালারিতে থাকায় ইনস্টাগ্রামের পাশাপাশি চাইলেই কিউআর কোডটি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ই–মেইলসহ বিভিন্ন মাধ্যমে অন্যদের পাঠানো যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories