বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৮৪ বার

প্রথম ইনিংসে ৯২ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের চেপে ধরেছে বাংলাদেশ। ৬০ রানের মধ্যে তাদের ৩ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছে টাইগাররা। এর মধ্যে দুটি উইকেট নাহিদ রানার।
বিপিএলেই গতির রাজা হিসেবে চিহ্নিত হয়েছিলেন নাহিদ রানা। জাতীয় দলে সুযোগ পেয়েই সেই গতির পসরা সাজিয়েছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসেও আগুনে বোলিং অব্যাহত রেখেছেন নাহিদ রানা। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ৬ষ্ঠ ওভারে প্রথম বল করতে আসেন নাহিদ। এই ওভারের চতুর্থ বলে তেমনই এক ডেলিভারিতে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন লঙ্কান ওপেনার নিশান মাধুশঙ্কা।
শ্রীলঙ্কার রান এ সময় ছিল ১৯। ২০ বলে ১০ রান করে আউট হন মাধুশঙ্কা। এরপর রানার দারুণ ডেলিভারিতে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন কুশল মেন্ডিস (৩)।
অ্যাঞ্জেলো ম্যাথিউস অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন। অবশেষে বল হাতে নিয়েই লঙ্কান এই অভিজ্ঞ ব্যাটারকে ঘূর্ণিজাদুতে পরাস্ত করেছেন তাইজুল ইসলাম। তাইজুলের টার্নিং ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষক লিটনকে ক্যাচ দিয়েছেন ম্যাথিউস (২২)।
এর আগে প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ২৮০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৮৮ রানে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories