বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

পল্লবীতে ফয়সাল হত্যা : কিশোর গ্যাং লিডার আকাশসহ গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৮২ বার

রাজধানীর পল্লবী এলাকায় বহুল আলোচিত ফয়সাল হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাং লিডার টান আকাশ ও গলাকাটা রাব্বিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে শুক্রবার রাতে নরসিংদী ও গাজীপুরে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৪।
শনিবার বেলা ১১টায় কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এর আগে পটুয়াখালী, নেত্রকোণা ও রাজধানীতে অভিযান চালিয়ে এই হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
১৫ মার্চ রাতে পল্লবীতে বিহারি ক্যাম্পের কাছে ফয়সাল (২৫) ও রাশেদ (২৪) নামের দুই যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories