সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :

বৃষ্টি ও তাপমাত্রার বিষয়ে যা বলছে আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৬৬ বার

দেশের তিন বিভাগসহ বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তবে এ সময়ে দিনের তাপমাত্রা বাড়বে বলেও জানানো হয়েছে। শুক্রবার রাতে দেয়া আবহাওয়ার বর্ধিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।
এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
এছাড়া রোববার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রংপুর ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সোমবার রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর বর্ধিত ৫ দিনে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories