রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

খালেদের তোপে ধুঁকছে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৯২ বার

নিজের প্রথম ওভারে উইকেট এনে দিয়ে বাংলাদেশের শুরুটা দারুণ করে দেন খালেদ আহমেদ। তার আগুনঝরা বোলিংয়েই লঙ্কান টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পেস অ্যাটাকের কাছে খাবি খাচ্ছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯২ রান করেছে সফরকারীরা। ধনাঞ্জয়া ডি সিলভা ২৫ ও কামিন্দু মেন্ডিস ১১ রানে অপরাজিত আছেন।
প্রথম ওভারে নিশান মাদুশকাকে সেভাবে সুযোগই দেননি শরিফুল ইসলাম। এরপর অধিনায়ক শান্ত দ্বিতীয় ওভার তুলে দেন খালেদের হাতে। ওভারের শেষ বলেই সফলতার মুখ দেখেন এই পেসার। তার ফুল লেংথের বল ড্রাইভ করতে গিয়ে থার্ড স্লিপে থাকা মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন মাদুশকা (২)। পুরো ওভারে একটি রানও দেননি খালেদ।
দ্বিতীয় উইকেটের জন্য অবশ্য একটু অপেক্ষা করতে হয়। ১২তম ওভারে কুশল মেন্ডিসকে নিজের শিকারে পরিণত করেন খালেদ। ১৬ রান করা মেন্ডিস কিছুটা লাফিয়ে ওঠা বলে শট খেলার দ্বিধায় ভুগে ক্যাচ দেন গালিতে থাকা জাকির হাসানের হাতে। একই ওভারের শেষ বলে দিমুথ করুনারতেœর (১৭) স্টাম্প উড়িয়ে দেন খালেদ।
৯ বছরে এই প্রথম ঘরের মাঠে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সেই ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছিল টাইগাররা। এবার কী হবে তা সময়ই বলে দেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories