বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে মেটার প্রতিনিধিদল সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৮২ বার

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছে টেক জায়ান্ট মেটার প্রতিনিধিদল।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। মেটার প্রতিনিধিদলে ছিলেন, মেটার পাবলিক পলিসি প্রধান রুজান সারওয়ার, প্রাইভেসি ও এআই ম্যাটার এক্সপার্ট আরিয়ান জিমেনেজ, কনটেন্ট বিষয় বিশেষজ্ঞ নয়নতারা নারায়ণ, কনটেন্ট পলিসি বিশেষজ্ঞ জনাথন লুইস ও পলিসি প্রোগ্রাম ম্যানেজার রুসি টিও।
প্রতিনিধিদল বাংলাদেশে তাদের কার্যক্রম এবং বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগসহ ফেসবুকের নানাবিধ সমসাময়িক বিষয়ে বিটিআরসি চেয়ারম্যানকে অবহিত করেন।
এ সময় বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন ইস্যুতে গুজব ও অপপ্রচার বন্ধে ফেসবুক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এসব প্রতিরোধে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশে বিপুল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী ফেসবুক, ইন্সটাগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করায় অপপ্রচার ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা থাকে। এ বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করতে হবে।
তিনি বলেন, মেটার প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে অপরাধীরা প্রতারণামূলক কার্যক্রম, বেটিং বা জুয়ার প্রচারণা করতে না পারে সে বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকে অধিক গুরুত্ব দিতে হবে। সেজন্য কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে এ ধরনের কনটেন্ট প্রকাশের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণের লক্ষ্যে কারিগরি ব্যবস্থা প্রবর্তনের ওপর জোর দিতে হবে।
একই সঙ্গে বাংলাদেশের জনসাধারণের জন্য নিরাপদ অনলাইন ব্যবহার-সংক্রান্ত বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের ডিজিটাল স্বাক্ষরতা বৃদ্ধির জন্য সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম গ্রহণের জন্য ফেসবুক প্রতিনিধিদলকেও অনুরোধ জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories