বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

টাইগ্রেস স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৮০ বার

বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের উইকেট আর আবহাওয়া পর্যবেক্ষণ করতে মিরপুরে পা রেখেছে অ্যালিসা হিলি-তাহলিয়া ম্যাকগ্রারা। কিন্তু বাংলাদেশের নারীদের স্পিন ঘূর্ণিতে রীতিমত দিশেহারা অবস্থায় অস্ট্রেলিয়ার নারীরা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে অজি নারীদের ওপর রীতিমত ছড়ি ঘোরাচ্ছে টাইগ্রেস স্পিনরা।
মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত সফলই বলা চলে। ২৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৭৮ রান।
ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন সুলতানা খাতুন। ইনফর্ম ফোবে লিচফিল্ডকে দারুণ সুইংয়ে বোকা বানান। গোল্ডেন ডাক মেরে ফেলেন এই ওপেনার। অভিজ্ঞ এলিস পেরি থিতু হতে চেয়েছিলেন। ১০ বলে ২ রান করে তাকেও ফেরান সুলতানা। রাবেয়া খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
ক্রিজে থেকে রানের গতি বাড়াচ্ছিলেন অ্যালিসা হিলি। সবাই যখন থিতু হতেই সময় নিয়েছেন, তখন শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন হিলি। ৩৯ বলে ২৪ রান করে ভয় ছড়াচ্ছিলেন তিনিই। তবে তাকে আর বড় হতে দেননি মারুফা। এদিন শুরু থেকেই সুইং পাচ্ছিলেন এই পেসার। অজি অধিনায়ক হিলিকে ফিরিয়েছেন তিনিই। উইকেটের পেছনে জ্যোতিকে ক্যাচ দিয়ে ফেরেন অ্যালিসা হিলি।
নাহিদা আক্তার আক্রমণে এসেই ফেরান তাহলিয়া ম্যাকগ্রাকে। দারুণ এক সুইংয়ের ফলে পরাস্ত এই ব্যাটার। লেগবিফোরে ফিরতে হয় সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়কে। এরপরেই অবশ্য অ্যাশলি গার্ডনারকে নিয়ে বড় জুটি গড়েন অভিজ্ঞ বেথ মুনি।
মুনি খেলেছেন ধীরগতির এক ইনিংস। খানিক সময় নিয়ে আক্রমণাত্মক হতে চেয়েছিলেন। তবে সেখানেও বাধা হয়েছেন বাংলাদেশের বোলাররা। ফাহিমার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। যাওয়ার আগে গার্ডনারের সঙ্গে গড়েছেন ২০ রানের জুটি। এখন পর্যন্ত এটাই অজি ইনিংসের সর্বোচ্চ পার্টনারশিপ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories