সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মাহমুদউল্লাহর টেস্ট থেকে অবসর ঘোষণার গুঞ্জন !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৯২ বার

প্রতিদিনকার মতো আজও খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের ভিডিও বার্তা পাঠানোর কথা। হারারে টেস্টের তৃতীয় দিন শেষে আজ কথা বলেছেন মেহেদি হাসান মিরাজ আর মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে মিরাজের ভিডিও বার্তাটি গণমাধ্যমকর্মীদের কাছে চলে আসলেও মাহমুদউল্লাহরটি আটকে রয়েছে। এরই মধ্যে জোর গুঞ্জন, টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দলের সিনিয়র এই ক্রিকেটার।

বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, রিয়াদ ড্রেসিংরুমে সহযোগী ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের বলেছেন অবসরের কথা। তবে বিসিবির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এই বিষয়ে হারারেতে অবস্থানরত টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি, রাবিদ ইমাম আর নির্বাচক আব্দুর রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও পাওয়া যায়নি।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহর। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টেস্টটি তার ক্যারিয়ারের ৫০তম। এই টেস্টেই প্রথম ইনিংসের নিজের ক্যারিয়ারসেরা ১৫০ রান করেছেন রিয়াদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories