সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হলো না রোনালদোর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৯০ বার

বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি বল পায়ে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। ক্লাব ফুটবলে প্রায় প্রতি ম্যাচেই পাচ্ছেন গোলের দেখাও। এমন ছন্দে থাকার পরও সুইডেনের বিপক্ষে পর্তুগালের আসন্ন প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা পেলেন না তিনি।
তাকে বাদ দিয়েই সাজানো হয়েছে এই ম্যাচের স্কোয়াড। আগামীকাল বৃহস্পতিবার রাত বাংলাদেশ সময় ১টা ৪৫ মিনিটে প্রীতি ম্যাচে নিজেদের ঘরের মাটিতে সুইডেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচের জন্য শুরুতে ৩২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলের কোচ রবার্তো মার্টিনেজ। সেসময় ছিল দেশটির সবচেয়ে বড় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।
সেখান থেকে রোনালদোকে বাদ দিয়েই ২৪ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করা হয়েছে। তবে শুধু রোনালদো না, পর্তুগালের আরো কয়েক জন তারকাও খেলবেন না এই ম্যাচে। তারা হলেন- ডিয়েগো দালত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহা ও জোয়াও ফেলিক্স।
মূলত বিশ্রাম দিতেই সুইডেনের বিপক্ষের ম্যাচে তাদের রাখা হয়নি। এ বিষয়ে পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, এক ম্যাচের জন্য তারা বাদ পড়লেও স্লোভেনিয়ার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচের জন্য তারা দলে যোগ দেবেন। ম্যাচটা অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। এদিকে ক্লাব ফুটবলগুলোর আন্তর্জাতিক ফুটবলের বিরতি শুরু হওয়ার পর থেকে পরিবার নিয়ে ভ্রমণ করে সময় কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories