শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

মুশফিককে নিয়ে টাইগার শিবিরে দুঃসংবাদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৬৫ বার

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টাইমড আউট উদযাপন করে আলোচনায় এসেছিলেন মুশফিকুর রহিম। তিন দিন বিরতির পর সিলেট টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই সিরিজ থেকে ছিটকে পড়েছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটের জয়ের দিনে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুশফিক। সেই ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক।
সে সময় ফিজিও বায়েজিদুল ইসলামের শরণাপন্ন হতে দেখা গিয়েছিল তাকে। ব্যথা যে বেশ ভালোই পেয়েছেন, তা চোখেমুখেই স্পষ্ট ছিল। অবশ্য ম্যাজিক স্প্রের পর টেপ পেঁচিয়ে কিপিং চালিয়ে যান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিবৃতি থেকে জানা গেছে, স্ক্যানে মুশফিকের আঙুলে হালকা চিড় ধরা পড়েছে। যেটি সেরে উঠতে ৩-৪ সপ্তাহ সময় লাগবে। এর ফলে ২২ মার্চ শুরু টেস্ট সিরিজে মুশফিককে পাওয়া যাবে না।
অন্যদিকে মুশফিকের আঙ্গুলের চোট নিয়ে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, মেডিকেল টিম থেকে জানানো হয়েছে ওর হাতে বেশ ব্যাথ। ওর জন্য শেষ সময় পর্যন্ত আমরা অপেক্ষা করবো।
মুশফিক ছিটকে গেলে তার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেননি নির্বাচকরা। এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, যদি না হয় (মুশফিককে পাওয়া না যায়), তখন তো বিকল্প খেলোয়াড় দিতেই হবে।
২০০৮ সালে থেকে নিয়মিত টেস্ট দলে থাকা মুশফিক এখন পর্যন্ত বাংলাদেশের ৭টি টেস্ট মিস করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories