সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মাটি চাপা অবস্থায় মাদারগঞ্জে ঝালমুড়ি বিক্রেতার সুমনের লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৪৪ বার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাটি চাপা দেয়া অবস্থায় ঝালমুড়ি বিক্রেতা সুমন(৩৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৮ মার্চ সকালে উপজেলা সিধুলি ইউনিয়নের শিমুলতলা মোড়ে জোড়া ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, সুমন পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। সে গত রাতে তার সহোদর বড় ভাইয়র সাথে রাত ১১টা পর্যন্ত ছিলেন। পরে পান খাবার কথা বলে সে চলে যান। পরে আজ সকালে তরফা শিমুলতলা মোড়ে জোড়া ব্রীজের নিচ মাথা বুক পর্যন্ত মাটিতে পুঁতে থাকা অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
সুমনের বড় ভাই মতিউর রহমান বেলাল বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
নিহতের স্ত্রী পারভিন বেগম বলেন, আমার স্বামী পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। এলাকার কিছু দুষ্কৃতী মানুষ আমার স্বামীকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রাখে। আমি এর সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।
মেলান্দহ-মাদারগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল ) সজল কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের প্রাথমিক সুরত হাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories