সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ময়মনসিংহে ৩ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৮৫ বার

ময়মনসিংহের ত্রিশালে পুলিশের তিন কর্মকর্তাকে কুপিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। আহত পুলিশ কর্মকর্তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রোববার (১৭ মার্চ) দিনগত রাত সাড়ে দশটার দিকে ত্রিশালের ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তারা হলেন, এসআই ইসমাইল হোসেন (৩০), এএস আই গোলাম রসুল (৩৫) ও এএস আই রাকিব (৩৯)। তারা সবাই ত্রিশাল থানায় কর্মরত। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর এসব তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এএস আই রাকিবের পেটে কোপ লেগেছে। এস আই ইসমাইলের পিঠে ও এএস আই রসুলের হাতের কনুইয়ের উপরে কোপানোর আঘাত রয়েছে। শুরুতে রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। অন্যদের বেডে পাঠানো হয়েছে। তবে রাকিবের অবস্থা কিছুটা গুরুতর।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া জানান, বেদেনা নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে ধানিখলা ইউনিয়নের শিমুলিয়া পাড়া এলাকায় যান ওই পুলিশ কর্মকর্তারা। আসামিকে বাড়িতে পেয়ে গ্রেপ্তার করতে চাইলে তার ছেলে নাইম ও হারুন এলোপাতাড়ি তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে তার মাকে (বেদেনা) ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তবে আসামি বেদেনাসহ অন্যরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories