মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

বঙ্গবন্ধু লেখক জোটের কেন্দ্রীয় কমিটি গঠন॥ নজরুল ইসলাম তামিজী প্রেসিডেন্ট এবং শিহাব রিফাত আলম সেক্রেটারি জেনারেল

কবি মাঈনউদ্দীন
  • আপলোডের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৪৭৫ বার

১৭ মার্চ ২০২৪ রোববার বিকাল ৪টায় ঢাকাস্থ জাগ্রত মঞ্চে বঙ্গবন্ধু লেখক জোট কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উদযাপন, ইফতার মাহফিল ও ৭ম ত্রি-বার্ষিক কাউন্সিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপ-সচিব বিশিষ্ট লেখক হরিদাস ঠাকুর।
এছাড়াও জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীকে প্রেসিডেন্ট ও জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলমকে সেক্রেটারি জেনারেল করে ৭১ সদস্যবিশিষ্ট ‘বঙ্গবন্ধু লেখক জোট’ ২০২৪-২৭ মেয়াদী কেন্দ্রীয় কার্যকরীকমিটি ঘোষণা করা হয়েছে।
শতাধিক নিবন্ধিত, জাতীয় ও অনিবন্ধিত লেখক সংগঠন সমুহের এ জোটে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ পুলিশের ডিআইজি (অব.) বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, অধ্যাপক ড. হামিদা খানম (ঢাকা বিশ্ববিদ্যালয়), ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা কাপ্তান নূর, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবদুল জলিল চৌধুরী, কবি মো. তোফাজ্জল হোসেন, বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ ড. আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা নাহিদ রোকসানা, ড.এম শহীদুল ইসলাম এডভোকেট, মো. রুহুল আমীন, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, কথাসাহিত্যিক জয়শ্রী দাস, কবি জামসেদ ওয়াজেদ, কবি ও গবেষক প্রদীপ মিত্র, কবি ও সম্পাদক অশোক ধর, যোগাচার্য ড. শংকর তালুকদার, অধ্যাপক মাসুদা তোফা, কবি ও সম্পাদক আবদুর রশীদ চৌধুরী, অধ্যাপক ড. শহীদ মঞ্জ।
জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন সব্যসাচী লেখক ফারুক প্রধান, কবি শিপন হোসেন মানব, কবি জামান ভুঁইয়া, কবি হালিমা বেগম, কবি মতিউল মাওলা, কবি সুবর্ণা দাস, কবি ফারহানা আইরিন, কবি মাঈনউদ্দীন, নাট্যজন হাসান মহারথী।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কবি পল্লব রিভুলেট, কবি জাফর সেলিম, কবি ও সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকত, কবি জান্নাতুল ফেরদৌসী, কবি ইকবাল হোসেন।
দপ্তর সম্পাদক ড. মাহবুবুর রশীদ, প্রকাশনা সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক কবি ইলোরা সোমা, বাউল কল্যাণ সম্পাদক বাউল কবি বেলাল, কবি কল্যাণ সম্পাদক পদে কবি রোকেয়া সুলতানা মুন্নী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মো. সাইফুল ইসলাম, নারীকল্যাণ সম্পাদক হাসিনা সুলতানা, শিশুকল্যাণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান, মানবকল্যাণ সম্পাদক সানোয়ার বিন মুসা, সংস্কৃতিক সম্পাদক অভিনেতা শংকর ভৌমিক নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য কবি তৌহিদুল ইসলাম কনক, কবি আফরোজা কনা, কবি শাহানা সুলতানা, রুনা চৌধুরী, কবি জাকিয়া সুলতানা, কবি রওনক বিশাকা শ্যামলী, কণ্ঠশিল্পী তানিয়া, কবি নাদিরা খানম, কবি জেবুননেছা মিনা, নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে বক্তাগণ বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা দর্শন তথা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লেখক সমাজের প্রশংসনীয় ভূমিকা রাখার বিষয়ে জোর দেয়া হয়। আলোচনা ও ইফতার মাহফিলের পর দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories