বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

তানজিম সাকিবের জায়গায় সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ: বিসিবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৮১ বার

বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডের আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে বাংলাদেশ দল থেকে ছিটকে যাওয়া তানজিম সাকিবের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। রোববার দলীয় অনুশীলন করতে গিয়ে পেশিতে চোট পেয়ে তানজিম সাকিবের খেলা অনিশ্চিত হয়ে পড়ে। পরে স্ক্যান করে জানা যায় আগামীকাল ওয়ানডেতে আর খেলার মতো অবস্থানে নেই তিনি।
তানজিম সাকিবের স্থানে হাসান মাহমুদকে খেলানোর বিষয়টি বিসিবি থেকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে তানজিম সাকিবের না খেলতে পারার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি জানান, ফিজিও জানিয়েছে যে তানজিম খেলতে পারবেন না। সেক্ষেত্রে তার জায়গায় কাকে রাখা যায় সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। কারণ সকালে যদি অন্য কারও কিছু হয়।
উল্লেখ্য, এই সিরিজের দুই ওয়ানডেতে মোট ৪ উইকেট নিয়েছেন তানজিম সাকিব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories