মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

সমীর সরকার হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৭৩ বার

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় । দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান কর্মসূচি পালন করে । কর্মসূচির মধ্যে ছিল সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে মালঞ্চ প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ,শিশুর স্বাস্থ্য সচেতনতা পুষ্ঠি ও খাদ্য সম্পর্কে বিশেষ আলোচনা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া,হাসপাতাল এতিম খানায় মিষ্টিসহ উন্নত মানের খাবার পরিবেশন। সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে মালঞ্চ প্রদান করেন জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম। এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিনিয়া জামান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ঝর্ণা ঘোষ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, আব্দুর রশিদ, অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুল হক, পরে বিভিন্ন প্রতিষ্ঠান পক্ষ থেকে মালঞ্চ প্রদান করা হয়, উপজেলা পরিষদ ৩০০ আসন কনফারেন্স রুমে হালুয়াঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১৭ মার্চ /২৪ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস /২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিনিয়া জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট পৌরসভার সম্মানিত মেয়র ও সাধারণ সম্পাদক আওয়ামিলীগ খায়রুল আলম ভূঞা, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ঝর্ণা ঘোষ, ওসি মাহমুদুর রহমান, সহ-সভাপতি আবদু রশিদ, আবুল হোসেন আজাদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories