বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

রশিদের প্রত্যাবর্তন ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হারল আফগানিস্তান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৭৪ বার

ইনজুরি কাটিয়ে চার মাস পর রশিদ খানের ফেরার ম্যাচে হারল আফগানিস্তান। রাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৮ রানে হেরেছে আফগানরা। প্রত্যাবর্তন ম্যাচে বল হাতে ১৯ রানে ৩ উইকেট নেন রশিদ। যার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ উইকেট পূর্ণ করেন রশিদ।
শারজাহতে টস জিতে প্রথমে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। দুই ওপেনার এন্ডি বলবির্নি ২২ ও অধিনায়ক পল স্টার্লিং ২৫ রান করে আউট হন। ২৭ বল খেলে ২টি চার ও ১টি ছক্কা মারেন স্টার্লিং। এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ বাউন্ডারির মাইলফলক স্পর্শ করেন স্টার্লিং।
এরপর রশিদ ও অভিষিক্ত নানগেয়ালিয়া খারোতে তোপে লরকান টাকার ৪, কার্টিস ক্যাম্ফার শূন্য ও নিল রক ১ রানে আউট হলে চাপে পড়ে আইরিশ মিডলঅর্ডার। এতে ৭২ রানে পঞ্চম উইকেট হারায় আয়ারল্যান্ড।
তবে এক প্রান্ত আগলে ঝড়ো হাফ সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ এনে দেন হ্যারি টেক্টর। ৭টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৫৬ রান করেন টেক্টর। আফগানিস্তানের রশিদ ৩টি ও খারোতে ২ উইকেট নেন।
জবাবে দ্বিতীয় ওভারে ৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। মিডল অর্ডার ব্যাটাররা লড়াই করার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। এতে ৮ বল বাকী থাকতে ১১১ রানে অলআউট হয় আফগানরা। উইকেটরক্ষক মোহাম্মদ ইশরাক সর্বোচ্চ ৩২ ও মোহাম্মদ নবি ২৫ রান করেন। আয়ারল্যান্ডের বেন হোয়াইট ২০ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন।
১-০ ব্যবধানে এগিয়ে একই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে আয়ারল্যান্ড।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories