বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

বাংলাদেশ-জিম্বাবুয়ের সিরিজের সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৭৩ বার

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটের লড়াই শেষ হবে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহেই। এরপরই ঘরের মাঠে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা।
৩ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে বিশ্রামের জন্য খুব বেশি সময় পাবে না টাইগাররা। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এপ্রিলেই বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আজ আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি।
আগামী ৩ মে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ খেলতে সফরকারীড়া বাংলাদেশে আসবে ২৮ এপ্রিল। সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, বাকি দুইটি হবে ঢাকায়।
৩ মে চট্টগ্রামে প্রথম ম্যাচের পর সেখানেই বাকি দুইটি ম্যাচ অনূষ্ঠিত হবে ৫ ও ৭ মে। তিন ম্যাচ শেষে ঢাকায় ফিরবে দুই দল। এরপর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ ও ১২ মে।
জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ শেষ করেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাত্রা করবে বাংলাদেশ দল। সেখানে আমেরিকার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories