সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

চ্যাম্পিয়নস লিগে কঠিন প্রতিপক্ষ পেলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৮৭ বার

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর বলা হয় উয়েফা চ্যাম্পিয়নস লিগকে (ইউসিএল)। চলতি মৌসুমে কোয়ার্টার ফাইনালে উঠেছে আটটি হেভিওয়েট দল। তবে শেষ আটের লড়াইয়ে সব থেকে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
শুক্রবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়োর্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। যেখানে মিলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। কারণ, গতবারের ইউসিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ শক্তিশালী রিয়াল মাদ্রিদ। আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলবে পিএসজির বিপক্ষে।
গত আসরের রানার্সআপ ইন্টার মিলাকে বিদায় করে কোয়ার্টারে পা রাখা অ্যাথলেটিকোও পেয়েছে বড় প্রতিপক্ষ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের টপকাতে হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের দেয়াল। এর আগে পিএসভিকে হারিয়ে কোয়ার্টারে উঠেছিল বুন্দেসলিগার ক্লাবটি।
ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক শক্তিশালী ক্লাব আর্সেনালের প্রতিপক্ষ জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তার মানে গানারদের সঙ্গে দেখা হয়ে যাবে সাবেক টটেনহ্যাম তারকা ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের সঙ্গে।
এবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৯–১০ এপ্রিল, দ্বিতীয় লেগের ম্যাচে দলগুলো মুখোমুখি হবে ১৬–১৭ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল ও ১ মে সেমিফাইনালের প্রথম লেগ এবং ৭–৮ মে দ্বিতীয় লেগের লড়াই অনুষ্ঠিত হবে। পরবর্তীতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ১ জুন হবে ইউসিএল ফাইনাল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories