সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

৬০ সেকেন্ড পার হলেই জরিমানা, ক্রিকেটের নতুন আইন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১০৬ বার

প্রায়ই নতুন নতুন আইন চালু করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-আইসিসি। কয়েকদিন আগেই ‘স্টপ ক্লক’ আইন চালুর সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি। এতদিন পরীক্ষামূলকভাবেই চলেছে আইনটি।
২০২৩ সালের নভেম্বরে সংস্থাটি জানিয়েছিল, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে ‘স্টপ ক্লক’ পদ্ধতি চলবে।
এবার আইসিসি জানিয়েছে, চলতি বছরের জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে ‘স্টপ ক্লক’ আইনটি আন্তর্জাতিক ক্রিকেটে স্থায়ী করা হবে।
এক প্রতিবেদনে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, নিয়মটি ক্রিকেটের সাধারণ প্লেয়িং কন্ডিশনেই অন্তর্ভুক্ত করা হবে।
শুরুর দিকে সাদা বলের ক্রিকেটে অর্থাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এই নিয়ম চালু করা হবে। সময় মতো ম্যাচ শেষ করতেই এই নিয়মটি চালু করা হচ্ছে। প্রতি ওভার শেষে নতুন ওভার শুরুর আগে ৬০ সেকেন্ড সময় পাবে ফিল্ডিং দল। অর্থাৎ এই সময় শেষ হওয়ার আগেই নতুন ওভার শুরু করতে হবে। আর নিয়মভঙ্গের কারণে পেনাল্টির ব্যবস্থা থাকছে।
দুইবার ফিল্ডিং দলকে সতর্ক করবেন ফিল্ড আম্পায়ার। আর তৃতীয়বার এই নিয়ম ভাঙলে ৫ রান জরিমানা করা হবে। তৃতীয়বার থেকে প্রতিবার প্রতিপক্ষের স্কোরবোর্ডে ৫ রান যোগ করা হবে।
ইলেকট্রনিক স্ক্রিনে ৬০ সেকেন্ডের টাইমার চালু করবেন তৃতীয় আম্পায়ার। তবে ব্যাটার, ডিআরএস কিংবা কোনো কারণে এই নিয়মে ব্যত্যয় ঘটলে ফিল্ড আম্পায়ার চূড়ান্ত সময় নির্ধারণ করবেন।
ক্রিকবাজ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে ফল পাওয়ায় নিয়মটি চালু করতে যাচ্ছে আইসিসি। সাদা বলের প্রতিটি ম্যাচেই এই নিয়ম কার্যকর হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories