বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

দ্বিতীয় ওয়ানডেতে নিজের লক্ষ্য জানালেন তাসকিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৭১ বার

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। পরের ম্যাচটি জিততে পারলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। তাই দ্বিতীয় ম্যাচটি জিতে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করতে চান টাইগার পেসার তাসকিন আহমেদ।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তাসকিন। তিনি বলেন, আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের। ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন এটা তো জিতে গেলাম। আর দুটো ম্যাচ আছে, পরের ম্যাচটাই মূল লক্ষ্য।
লঙ্কানদের হোয়াইটওয়াশ করা নিয়ে তিনি বলেন, দ্বিতীয় ওয়ানডে যদি জিততে পারি, তখন হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। পরের ম্যাচটাই মূল ফোকাস থাকবে এবং আমার বিশ্বাস, আমরা সিরিজ জিতব।
এর আগে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার পেসাররা। লঙ্কানদের ১০ উইকেটের ৯টি শিকার করেন তিন পেসার, তাসকিন, শরীফুল ইসলাম ও তামজিম হোসেন সাকিব। অপর উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ।
অধিনায়ক শান্তর ব্যাটিংয়ে প্রশংসা করে তাসকিন জানান, দারুণ ব্যাট করেছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়া যাকে বলে। এত সুন্দর করে মানিয়ে নিয়ে শেষ করে, মাশাআল্লাহ। আল্লাহ আরও ভালো করাক এবং সামনের ম্যাচগুলোতেও যেন আমাদের সবার অবদান ভালো থাকে, এটাই চাওয়া থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories