মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

টঙ্গীর ৫৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থীর নামে অপ-প্রচার ও মিথ্যাচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৯৬ বার

গাজীপুর মহানগরের টঙ্গী ৫৭ নং ওয়ার্ড হাজিনগর ইউনিট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন এবং ইউনিট যুবলীগের দপ্তর সম্পাদক ঈসমাইল হোসেন সিরাজীকে নিয়ে কতিপয় ব্যক্তি সম্প্রতি স্যোসাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা তথ্যদিয়ে অপ-প্রচারসহ মিথ্যাচার করার অভিযোগ পাওয়া গেছে।
যুবলীগ নেতা স্বপন জানান, আমি আমিনুল ইসলাম স্বপন এবং ঈসমাইল হোসেন সিরাজী ৫৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষনা দেয়ার পর থেকে স্থানীয় একটি দুষ্টচক্র আমাকে আর সমাজে হেয়-প্রতিপন্ন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের অপ-প্রচার ও মিথ্যাচার করে যাচ্ছে। তারা আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করতেই স্যোসাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা তথ্যদিয়ে অপ-প্রচার চালাচ্ছে। আমি ব্যবসা ও পরিশ্রম করে জীবিকা নির্বাহ করি। সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার নারী-পুরুষ, যুবক, বৃদ্ধ-বণিতার সাথে আমাদের উঠাবসা আছে। মাদকদ্রব্য বিক্রিতো দুরের কথা সেবনের সাথেও আমি জড়িত ছিলাম না, এখনো নই, আল্লাহ চায়তো আগামীতেও থাকবো না। এধরণের মিথ্যাচার কাম্য নয়। জেলা ডিবি পুলিশ আমাকেসহ বেশ কয়েকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে, আমরাও ডিবির বিরুদ্ধে মামলা করেছি। এটাও একটা ষড়যন্ত্র। আমরা এর প্রতিবাদ করেছি ভবিষ্যতেও করবো। এছাড়া বিভিন্ন বিপদে বা সমস্যায় পড়ে এলাকার মানুষ আমাদের কাছে আসে সমস্যা সমাধানের জন্য, সে ক্ষেত্রে আমরা স্থানীয়ভাবে বসে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করে দেয়ার চেষ্টা করি। আমরা না পাললে স্থানীয় কাউন্সিলর বা থানা পুলিশের কাছে পাঠিয়ে দিই। এটাই কি আমাদের অপরাধ ?
এ বিষয়ে হাজীনগর ইউনিট যুবলীগের দপ্তর সম্পাদক ঈসমাইল হোসেন সিরাজী বলেন, আমাদের নামে অপ-প্রচার এবং মিথ্যাচার করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন শুরুর প্রথম থেকে এখন পর্যন্ত অত্র এলাকার কয়েকজন মিলে আমাদেরকে সমাজে হেয়-প্রতিপন্ন করার মিশনে নেমেছে। আমি আর স্বপন ৫৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রাথী ঘোষনা দেয়ার অনেকের শরীওে জ¦ালা ধরেছে। তাই মিথ্যা তথ্যদিয়ে আমাদের বিরুদ্ধে অপ-প্রচার চালিয়েছে।
আপনারা মাঠপর্যায়ে তদন্ত করে দেখুন আমরা কোন অপরাধের সাথে জড়িত আছি কিনা। আমরা কখনো মাদক বিক্রির সাথে জড়িত ছিলাম না এখনো নেই।

আমাদের সাথেই থাকুন

One response to “টঙ্গীর ৫৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থীর নামে অপ-প্রচার ও মিথ্যাচারের অভিযোগ”

  1. সত্য সন্ধানী একটি নিউজ পোর্টাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories