মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ অভিবাসী আটক এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন রানীশংকৈলে দ্বিতীয় স্ত্রী তালাক দেওয়ায় লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা কুষ্টিয়া কোর্ট স্টেশনে পিতা-পুত্রকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা, ট্রেন অবরোধের জন্য আরেক মামলা যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

বগুড়ায় করোনায় নতুন শনাক্ত ১৭০,মৃত্যু-১৫

জেলা প্রতিনিধি, বগুড়া
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৬৪ বার

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয়জন এবং করোনার উপসর্গ নিয়ে আর ছয়জন মারা গেছেন। করোনায় মারা যাওয়া নয়জনের বাড়িই বগুড়ায়। 

তারা হলেন সদরের আব্দুল হাকিম (৪৯), শেরপুরের নাজমা (৬৭), আদমদীঘির শামসুননাহার (৫৫) ও বেদেনা (৪০), নন্দীগ্রামের আব্দুল জব্বার (৭০), কাহালুর মুসলেমা (৪৫), শাজাহানপুরের তানিয়া (২৫), দুপচাঁচিয়ার আগর আলী (৫৫) এবং সদরের ঠেঙামারা এলাকার বাদশা মিয়া (৬২)।এদের মধ্যে হাকিম, নাজমা, শামসুন নাহার ও বেদেনা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে, জব্বার, মুসলেমা ও তানিয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং আগর ও বাদশা মিয়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল কর্তৃপক্ষ করোনা উপসর্গ নিয়ে দুটি হাসপাতালে চিকিৎসাধীন ৬ জনের মৃত্যুর কথা জানিয়েছেন।

আজ শুক্রবার ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ৮ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৮৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ২৪ নমুনায় ১২ জন এবং ১৬২ জনের অ্যান্টিজেন পরীক্ষায় আরও ৫৫জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে।

এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৪ নমুনায় ১৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৫১২টি নমুনার নতুন আক্রান্ত হয়েছে ১৭০ জন। এর মধ্যে সদরের ৯৬ জন, শাজাহানপুরের ১৪জন, শিবগঞ্জে ৯ জন, ধুনটে ৯ জন, গাবতলীতে ৭ জন, সারিয়াকান্দিতে ৬ জন, দুপচাঁচিয়ায় ৬ জন, নন্দীগ্রামে ৬ জন, শেরপুরে ৬ জন, কাহালুতে ৫ জন, সোনাতলায় ৪ জন এবং আদমদীঘিতে ২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন ।

শুক্রবার সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১৫ হাজার ৪২৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৩৪৫ জন। মৃত্যু ৪৫৫ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৬২৭ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories