বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

টাইগারদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কাইলি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৭৩ বার

বাংলাদেশ জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে ন্যাথান কাইলিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছরের চুক্তিতে ১৫ এপ্রিল থেকে কাজ শুরু করবেন তিনি। চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে এর আগে কাজ করার অভিজ্ঞতা আছে কাইলির।
সোমবার এক বিবৃতিতে ন্যাথান কাইলিকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে বর্তমানে অস্ট্রেলিয়ার রাগবি ক্লাব ব্রিসবেন ব্রনকোসের এনআরএল অ্যাথলেটিক পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করছেন কাইলি।
এর আগে ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ৩ বছর ৪ মাস ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সেখানে কিছু সময়ের জন্য ব্যাটিং কোচ হিসেবে হাথুরুসিংহেকে পেয়েছিলেন এই অস্ট্রেলিয়ান।
এ ছাড়া সিডনি সিক্সার্স নারী দলের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। অস্ট্রেলিয়ান স্ট্রেংথ ও কন্ডিশনিং অ্যাসোসিয়েশন (এসসিএ) থেকে লেভেল-২ সার্টিফিকেট পেয়েছেন কাইলি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories