বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

শাহবাগে বাসের ধাক্কায় নারী নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৬৪ বার

রাজধানীর শাহবাগে বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, আজিজ সুপার মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই নারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি জানান, ওই নারীর পরনে ছিল শাড়ি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর পক্রিয়া চলছে। ঘটনার পরপরই বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories