বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

আসল লড়াই তো সামনে : কাবরেরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৭১ বার

২১ মার্চ কুয়েত সিটিতে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী ফিলিস্তিনের। তায়েফ শহরেই বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি নিচ্ছে আফ্রিকান দল সুদানও। তো, এই সুযোগে মধ্যস্থতায় দু’দল দুটি রুদ্ধদ্বার প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে।
যার প্রথমটি হয়েছে রবিবার রাতে। ফিফা স্বীকৃত ম্যাচ নয় বলে দুই দলের সম্মতিতে ম্যাচগুলোর আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ না করার সিদ্ধান্ত হয়েছিল।
তবে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জানা গেছে বিশ্ব র‌্যাংকিংয়ে ৫৬ ধাপ এগিয়ে থাকা সুদানকে গোল করতে দেয়নি বাংলাদেশ। ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
এমন ফলাফলে সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘দারুণ খেলেছে ছেলেরা। তাদের মানসিকতা উন্নতি হয়ে। তাতে যে ফল পেয়েছি তাতে আমি খুশি। তবে এটা ছিল প্রস্তুতি ম্যাচ। আসল লড়াই তো সামনে। সেখানে ছেলেরা কেমন করে, সেটাই দেখার অপেক্ষা। আমার প্রত্যাশা ভালোই করবে ছেলেরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories