বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচ দেখা যাবে ২০০ টাকায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৭০ বার

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সিরিজ শেষে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। ওয়ানডে সিরিজ খেলতে আজই চট্টগ্রামে পা রেখেছে দুই দল। এই সিরিজের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকা করে। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। আর ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ক্লাব হাউজে বসে এই সিরিজের ওয়ানডে ম্যাচ দেখতে আপনাকে খরচ করতে হবে ৫০০ টাকা। আর যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে চান তাহলে টাকার অঙ্কটা দিগুণ গুণতে হবে অর্থাৎ এক হাজার টাকা।
সবচেয়ে বেশি টাকা গুনতে হবে রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রতিটা ম্যাচ এই দুই স্ট্যান্ডে বসে দেখতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা।
১২ মার্চ থেকে পাওয়া যাবে টিকিট। সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন।
১৩ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এক দিন বিরতির পর সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৫ মার্চ। আর শেষ ওয়ানডের আগে দুই দিন বিরতি। ১৮ মার্চ মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories