সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

করোনা আক্রান্ত ও উপসর্গে ২৫ জেলায় মৃত্যু ১৮৯ জন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৬৫ বার

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৫ জেলায় ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে রেকর্ড ৭১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩০ জন। এছাড়া, করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জেলায় মারা গেছেন অন্তত ৯৩ জন।

করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় খুলনার ৪টি হাসপাতালে ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জনের উপসর্গ, বাকিরা করোনা পজিটিভ ছিলেন। এছাড়া, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১২ জন করোনা পজিটিভ ছিলেন ও ১০ জনের করোনা উপসর্গ ছিলো।

তাছাড়া যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ১২ জন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৫ জন।এছাড়া ঝিনাইদহে মারা গেছেন ১৩ জন। মৃতদের মধ্যে

আর, চুয়াডাঙ্গায় মারা গেছেন ১০ জন। এদের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ ও ৪ জনের উপসর্গ ছিলো। এছাড়া, সাতক্ষীরায় ৮ জন ও মেহেরপুরে ৫ জন মারা গেছেন।

এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১০ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, কুষ্টিয়া ও সিরাজগঞ্জের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ ও ১৫ জনের উপসর্গ ছিলো।

এদিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে মারা গেছেন আরো ১০ জন। এ নিয়ে চট্টগ্রামে এই প্রণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ৭৫৪ জনের।

অন্যদিকে, ময়মনসিংহে ও ফরিদপুরে ১৪ জন করে মারা গেছেন। এছাড়া, রংপুর বিভাগে ১২, বরিশালে ৮, টাঙ্গাইলে ৫, সিলেটে ৫, গাজীপুরে ৫, মৌলভীবাজার ও মাদারীপুরে ১ জন করে মারা গেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories