বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ইতিহাসের হাতছানি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৭০ বার

দশ বছর পর প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। মাঝে বেশ কয়েকবার বাংলাদেশে এলেও পূর্ণাঙ্গ সিরিজ খেলা হয়নি। যেখানে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ১-১ সমতায় দুই দল। ফলে টাইগারদের জন্য আজ ম্যাচ ভিন্ন; লঙ্কানদের হারাতে পারলেই ইতিহাস গড়বে টাইগাররা। প্রথমবারের মত শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ জয়ের স্বাদ পাবে লাল-সবুজের দল।
ঘরের মাঠে প্রথম ম্যাচে খুব কাছে গিয়ে জয় হাতছাড়া করলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাতেই বেড়ে গেছে তৃতীয় ম্যাচটার গুরুত্ব। আজ শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। প্রথম দুই ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই গড়াবে খেলা।
তবে প্রথম দুটি ম্যাচ সন্ধ্যায় হলেও আজকের ম্যাচটা শুরু হবে বেলা তিনটায়। এটা শুধুই একটা ম্যাচ নয়, তা এখন একটা শিরোপা নির্ধারণী ম্যাচ। যাকে বলা যায় অলিখিত ফাইনাল। যেখানে জিতলেই সিরিজও নিশ্চিত করবে জয়ী দল। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উত্তাপ বিবেচনায় যা শুধু শিরোপার লড়াইয়েই অবশ্য আবধ্য নেই, লড়াইটা সম্মানেরও।
বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই এখন আর শুধুই প্রতিদ্বন্দ্বিতা নয়, এ যেন সত্যকার বাঘে-সিংহের লড়াই। নিদাহাস ট্রফি দিয়ে যার শুরু, এরপর নানান ঘটনায় বারবার আগুনে ঘি পড়েছে। সর্বশেষ ৬ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টিতে সৌম্য সরকারের ‘নট আউট’ বিতর্ক দিয়েছে বাড়তি উত্তেজনা।
লঙ্কানদের বিপক্ষে এখনো কোনো টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। ১৫বার মুখোমুখি দেখায় ৫টি জয় থাকলেও কোনো সিরিজে শেষ হাসি হাসতে পারেনি টাইগাররা। তবে এবার সুযোগ এসেছে এই অতৃপ্তি ঘুচানোর। সাকিব-তামিমরা যা গত দেড় যুগে পারেনি, তাই করে দেখানোর সুযোগ আজ শান্ত-লিটনদের সামনে।
তবে ইতিহাস গড়ার অপেক্ষায় থাকা বাংলাদেশের জন্যে বড় বাঁধার নাম হতে পারেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আম্পায়ারের সাথে অসদাচরণের দায়ে দুই ম্যাচের নিষিদ্ধ থাকার পর এই ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন হাসারাঙ্গা। সবকিছু ঠিক থাকলে নিয়মিত অধিনায়কের অধীনেই খেলবে লঙ্কানরা।
এদিকে আজ মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গতকাল বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথায়ও ঝরল ক্রিকেটারদের স্তুতি। জানালেন, ভুল থেকে শিক্ষা নিয়ে যথেষ্ট উন্নতি করছে দল। দলের প্রধান কো চহাথুরুসিংহে বলেন, ‘আমরা অতীতে যেসব ভুল করেছিলাম, তা নিয়ে কাজ করছি। মানুষ ভুল করে। ভুল থেকেই এগিয়ে যায়। দলের সবার চেষ্টার মানসিকতা আছে, ব্যাপারটি দারুণ। দলকে ফুরফুরে অবস্থায় দেখে ভালো লাগছে।
লঙ্কান শিবিরে ফিরছেন দলটির নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙা। প্রথম দুই ম্যাচের একাদশে ছিলেন না তিনি। তার জায়গায় দায়িত্ব সামলেছিলেন চারিথ আসালাঙ্কা। হাসারাঙার ফিরে আসা সফরকারীদের শক্তি বাড়াবে বলে মনে করেন হাথুরুসিংহে। তিনি জানান, শ্রীলঙ্কা দলে হাসারাঙা ফিরছে। এটি তাদের জন্য শক্তি। বাংলাদেশের জন্য শেষ ম্যাচেট কাজটা সহজ হবে না।
বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories