বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

বিশ্বের প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেট অ্যান্ডারসনের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৭১ বার

ধর্মশালা টেস্টে তৃতীয় দিনে কুলদীপ যাদবকে ফিরিয়ে দারুণ এক রেকর্ড গড়লেন জেমস অ্যান্ডারসন। বিশ্বের প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেট শিকারের নজির গড়লেন তিনি। বোলার হিসেবে এই মাইলফলকে যেটি তৃতীয়।
ইংলিশ বোলার হিসেবে অ্যান্ডারসনই একমাত্র ৭০০ উইকেটের ক্লাবে রয়েছেন। তার কাছাকাছি থাকা স্টুয়ার্ট ব্রড ৬০৪ উইকেট নিয়ে গত জুলাইয়ে অবসর নিয়েছেন। ১৮৭ টেস্ট খেলে এই রেকর্ড নিজের করে নিয়েছেন অ্যান্ডারসন। ১৩৩ টেস্টে ৮০০ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেটের তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়ে তালিকার দুইয়ে অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন।
৭০০ উইকেটের মধ্যে ঘরের মাঠেই ৪৩৪ উইকেট শিকার করেন অ্যান্ডারসন। বাকি ২৬৬ উইকেট নেন সফরকারী হয়ে। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ১১৭টি উইকেট শিকার করেন তিনি। সবচেয়ে কম উইকেটে পান বাংলাদেশের বিপক্ষে; ৯টি।
২০০৩ সালের লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় অ্যান্ডারসনের। ওই ম্যাচে দলটির ওপেনার মার্ক ভারমুয়েলেন ছিলেন তার প্রথম শিকার। ২০১০ সালে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৭ উইকেট নেন তিনি। এছাড়া ২০১৩ ও ২০১৭ সালেও পঞ্চাশের বেশি উইকেটের দেখা পান এই পেসার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories