রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

কোপার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা.কী বলছে পরিসংখ্যান?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৮৩ বার

কোপা আমেরিকায় স্বপ্নের ফাইনাল। রবিবার সকালে আন্তর্জাতিক ফুটবলের সবথেকে হাইভোল্টেজ ম্যাচে মারকানায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা। ইকুয়েডারকে হারিয়ে ফাইনালে উঠেছে নেইমারের ব্রাজিল। কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। ইতিমধ্যেই এই ফাইনাল নিয়ে উত্তেজনা চরমে। সোশ্যাল মিডিয়াতে চলছে তর্ক-বিতর্কের ঝড়।

তবে পরিসংখ্যান কী বলছে? আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে ১৪ বার। ব্রাজিল ৯ বার। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে ২ বার। ব্রাজিল ৫ বার। ফিফার তথ্য অনুযায়ী মোট ১০৫ বার সাক্ষাৎ হয়েছে এই দুই দলের। আর্জেন্টিনা জিতেছে ৩৮ বার ও ব্রাজিল জিতেছে ৪১ বার। ড্র হয়েছে ২৬ বার। মুখোমুখি সাক্ষাতে ১৬০টি গোল করেছে আর্জেন্টিনা। ব্রাজিল করেছে ১৬৩টি গোল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories