রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্ট বারের ভোট গণনার সময় হামলা-মারধর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৭৩ বার

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোট গণনায় একদল বহিরাগত হামলা চালিয়েছে। এ সময় তারা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহ মঞ্জুরুল হকের সমর্থকদের মারধর করে। তারা সাইফ নামে এক সহকারী অ্যাটর্নি জেনারেলকে বেধড়ক পেটায়।
এই হামলা-মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
হামলাকারীরা স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর সমর্থক বলে অভিযোগ পাওয়া গেছে।
বার নির্বাচন পরিচালনায় যুক্ত এক আইনজীবী মিডিয়াকে বলেন, টানা দুদিন ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা চলাকালে শুক্রবার ফজরের নামাজের পর আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। কিছু বহিরাগত বারে প্রবেশ করে আইনজীবীদের মারধর করে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ভোট গণনাকে কেন্দ্র করে সরকার সমর্থক আইনজীবী ও সরকার সমর্থক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। দুদিন আইনজীবীরা সুন্দরভাবে স্বচ্ছভাবে ভোট দিয়েছে। আমরা বিশ্বাস করি যে আমাদের প্যানেলের আইনজীবীরা বিপুল ভোটে জয়ী হবেন।
এদিকে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা জানান, মারামারির পরপরই ব্যালট বাক্স আইন শৃঙ্খলাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। পরে সকাল আটটার দিকে খানেক পুলিশ ব্যালট বাক্স গুলোকে ভোটকেন্দ্রে নিয়ে কঠোর পাহারা বসায়।
এবার ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী। ভোটার ৭ হাজার ৮৮৩ জন।
এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আর সম্পাদক পদে লড়ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন আবু সাঈদ সাগর, আর সম্পাদক পদে ভোট করছেন ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক।
এর বাইরেও যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশের স্ত্রী নাহিদ সুলতানা যুথী স্বতন্ত্র হিসেবে সম্পাদক পদে লড়ছেন। আর প্রবীণ আইনজীবী সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান লড়ছেন সভাপতি পদে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories