সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

ঝিনাইদহের কোটচাঁদপুরে উদ্বোধনের আধা ঘণ্টার মধ্যে কোটি টাকার পাম্পে ধস

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১০৩ বার

ঝিনাইদহের কোটচাঁদপুরে উদ্বোধনের আধা ঘণ্টার মধ্যে ধসে পড়ল প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পানির পাম্প। পাম্প হাউজের মেঝের অনেকটা অংশ ধসে পড়েছে। দেয়ালে দেখা দিয়েছে ফাটল। ভবনের নিচে সুড়ঙ্গ তৈরি হওয়ায় পানির লাইনও ঝুঁকির মধ্যে রয়েছে।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম নওদাগা এলাকায় সদ্য স্থাপিত পাম্পের পানি সরবরাহ কাজ উদ্বোধন করেন। করোনা পরিস্থিতির কারণে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই এলাকার মানুষের পানির প্রয়োজনে পাম্পটি চালু করার ব্যবস্থা করেন। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রকিব উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, কোটচাঁদপুর পৌরসভার নওদাগা ও কাশিপুরের কিছু অংশের মানুষের পানির প্রয়োজনে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কাজ বাস্তবায়ন করছে। উপ-সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান জানান, পাম্পটির কাজ শুরু হয় ২০১৭ সালের শেষ দিকে। নানা জটিলতায় কাজটি বিলম্ব হয়েছে। তারপরও শেষ করে সদ্য চালু করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রকিব উদ্দিন বলেন, পাম্পটি এলাকার মানুষের কল্যাণে নির্মিত হলেও উদ্বোধনের পরই ধসে পড়ায় আদৌ কোনো উপকারে আসবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোমিনুল হক জানান, বিষয়টি নিয়ে তারা ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories