মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

এক সপ্তাহে ২ ছেলের মৃত্যু, শোক সইতে না পেরে মারা গেলেন বাবা

জেলা প্রতিনিধি, বগুড়া
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১১১ বার

এক সপ্তাহে দুই ছেলের মৃত্যু- সেই শোক সইতে পারলেন না বগুড়ার প্রবীণ শিল্পপতি বাশার মেটাল ওয়ার্কসের মালিক আবদুল লতিফ বাশার। দুই ছেলের মৃত্যুর পর তিনিও পরলোক গমন করলেন। শুধু তাই নয়, পাঁচ ছেলের চারজনই তার আগে মৃত্যুবরণ করেছিলেন।

বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। জোহরের নামাজের পর বগুড়া শহরের নারুলি মধ্যপাড়ার জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আবদুল লতিফ বাশার পাঁচ ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাশারের বড় ছেলে আইনুল হক সোহেল বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সাবেক সভাপতি, দ্বিতীয় ছেলে এনামুল হক জুয়েল, তৃতীয় ছেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী আমিনুল হক কোয়েল, চতুর্থ ছেলে রবিউল হক পাভেল ও পঞ্চম ছেলে শফিউল হক রাফেল। এদের মধ্যে জুয়েল, পাভেল ও রাফেল বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন।

বড় ছেলে আইনুল হক সোহেল ২০১৮ সালের ১৮ এপ্রিল সকালে বগুড়া বিসিক শিল্পনগরীতে ‘গুঞ্জন মেটাল’ নামের নিজ মালিকানাধীন কারখানার দোতলার ছাদ থেকে পড়ে মারা যান। তার এ মৃত্যু নিয়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছিলো। এক বছর আগে দ্বিতীয় ছেলে এনামুল হক জুয়েল (৫৫) অসুস্থ হয়ে মারা যান। গত সপ্তাহের ১ জুলাই চতুর্থ ছেলে রবিউল হক পাভেল (৪৩) ও ৬ জুলাই পঞ্চম ছেলে শফিউল হক রাফেল (৩৮) মৃত্যুবরণ করেন। এর আগে ২৮ বছর বয়সী এক নাতিও হারান শিল্পপতি বাশার। তিন বছরের ব্যবধানে চার ছেলে ও নাতিকে হারিয়ে আবদুল লতিফ বাশার বেশি অসুস্থ হয়ে পড়েন। এদিকে আট দিনের ব্যবধানে বাবা ও দুই ছেলের মৃত্যুতে শুধু তাদের পরিবারে নয়; পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories