রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

এমবাপের নৈপুণ্যে ইউসিএলের কোয়ার্টারে পিএসজি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৮০ বার

পিএসজির হয়ে আরও একবার জ্বলে উঠলেন ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তার জোড়া গোলের সুবাদে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল লুইস এনরিকের দল।
সোসিয়েদাদের মাঠে এদিন দ্বিতীয় লেগের ম্যাচে তাদের ২-১ গোলে হারিয়ে মোট ৪-১ ব্যবধানের দাপুটে জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই।
ম্যাচের ১৫তম মিনিটেই উসমান দেম্বেলের বাড়ানো বল ঠান্ডা মাথায় প্রতিপক্ষের জালে প্রবেশ করান এমবাপে। প্রথম লেগেও দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন এমবাপে। এর মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে চলতি মৌসুমে ৪০টি গোলের সঙ্গে জড়িত থাকলেন তিনি।
আরও বেশ কিছু আক্রমণ চালালেও প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি সফরকারীরা। বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে পিএসজি। ৫৬তম মিনিটে দুর্দান্ত একটি ফিনিশ করে নিজের দ্বিতীয় গোলটিও আদায় করেন বিশ্বকাপজয়ী তারকা এমবাপে।
নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও স্বাগতিকরা সমতায় ফিরতে পারেনি। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে একটি সান্ত্বনাসূচক গোল আদায় করে সোসিয়েদাদ। এতে ইউসিএলের চলতি মৌসুমের শেষ ষোলো বেশ স্বাচ্ছন্দ্যেই টপকে যায় পিএসজি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories