বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

হবু বউ পছন্দ না হওয়ায় পলাশবাড়ীর ব্যাংকারের আত্মগোপন, সাত দিন পর উদ্ধার

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১০২ বার

এক সপ্তাহ রহস্যজনক ভাবে আত্মগোপন করে থাকা গাইবান্ধা জেলার পলাশবাড়ীর সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবু সুফিয়ান ৩০ জুন রাতে ঢাকা থেকে খুঁজে পেয়েছে পুলিশ। বউ পছন্দ হয়নি বলে-স্ব-ইচ্ছায় আত্মগোপন করেছিলেন বলে পুলিশের কাছে জানিয়েছেন তিনি। 
পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সোনালী ব্যাংক পলাশবাড়ী শাখার সিনিয়র অফিসার আবু সুফিয়ানের পারিবারিকভাবে গাইবান্ধায় এক মেয়ের সাথে বিবাহের দিন তারিখ ধার্য করা হয়। কিন্তু তার হবু স্ত্রী পছন্দ না হওয়ায় বিয়ের মার্কেটিং করার কথা বলে তিনি আত্মগোপনে চলে যান। তিনি একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকার আদাবরের ৩১ নম্বর বাড়ি ভাড়া নিয়ে স্ব ইচ্ছায় আত্মগোপন করেন।
এব্যাপারে নিখোঁজের স্বজনরা পলাশবাড়ি থানায় জিডি করেন। 

এদিকে গাইবান্ধার পুলিশ গোপনে বিষয়টি মোবাইল ট্রাকিং করে তার সন্ধান বের করেন এবং তাঁকে আত্মগোপনে থাকা অবস্থায় উদ্ধার করে গাইবান্ধায় নিয়ে আসেন। 
এঘটনায় পুলিশ সুপার তৌহিদুর রহমান বৃহস্পতিবার পহেলা জুলাই দুপুরে প্রেস ব্রিফিং করে ঘটনার বর্ণনা দেন এবং আবু সুফিয়ানকে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করেন।
নিখোঁজ ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ান সরকারের সন্ধান চেয়ে পলাশবাড়ী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আইন শৃংখলা বাহীনির সার্বিক সহযোগীতা কামনা করে পিতা আবুল কাশেম সরকার ও মাতা সাহেদা বেগম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories