রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ইউনাইটেডকে ৩-১ গোলে হারাল ম্যানচেস্টার সিটি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৭৪ বার

ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। রোববারের ম্যাচে জোড়া গোল করেন ফিল ফোডেন। অপর গোলটি এসেছে হলান্ডের পা থেকে।
ইউনাইটেডের স্ট্রাইকার হইলুন্দ ইনজুরিতে থাকায় সিটির বিপক্ষে মার্কাস রাশফোর্ডকে মূল স্ট্রাইকার হিসেবে খেলান টেন হ্যাগ। যার ফল ম্যাচের শুরুতে পেয়ে যায় ইউনাইটেড। ম্যাচের ছয় মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন রাশফোর্ড। পরে আর ছন্দে ফিরতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের বাকি সময়ে কোনপ্রকার আক্রমণই করতে পারেনি প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটি।
এদিকে একের পর এক আক্রমণ করে ইউনাইটেডকে কোণঠাসা করে রাখে সিটি। তবে হাফটাইমের আগে গোলের দেখা পায়নি সিটিজেনরা। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইউনাইটেড। বিরতি থেকে ফিরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় সিটি। বাকি সময়ে তিন গোল করে ইউনাইটেডকে ম্যাচ থেকে ছিটকে ফেলে সিটি।
মূলত ম্যাচের ৫৬তম মিনিটে ফোডেন সিটিকে সমতায় ফেরান। ম্যাচের দ্বিতীয় গোলটিও করেন এই ইংলিশম্যান। খেলার ৮০ মিনিটে আলভারেজের পাস থেকে গোল করে সিটিকে ম্যাচে প্রথমবারের মতো লিড এনে দেন ফোডেন। পরে অতিরিক্ত সময়ে সিটির হয়ে তৃতীয় গোলটি করেন হলান্ড।
ম্যানচেস্টার ডার্বি জিতে লিগ শিরোপার দৌড়ে লিভারপুলের আরও কাছে চলে গেল সিটি। মোট ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটিজেনরা। আর সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। অন্যদিকে ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে আর্সেনাল। ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে ইউনাইটেড।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories